লক্ষ্য ও উদ্দেশ্য
- জেনারেল শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয় সাধন।
- মুসলিম ঘরে ঘরে রাসুল (সাঃ) আদর্শিত শিক্ষা পৌঁছে দেয়া
- আধুনিক দৃষ্টিকোণে ইসলামী শিক্ষার সঠিক মূল্যায়ন।
- প্রতিটি শিক্ষার্থীকে বাংলাদেশের যোগ্য নাগরিক করে গড়ে তোলা।
বৈশিষ্ট্য
- প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান
- NCTB (স্কুল কারিকুলাম ) অনুযায়ী পাঠদান।
- জেনারেল ও ইসলামি শিক্ষার সমন্বয়ে সাধন।
- শিক্ষার মান শতভাগ নিশ্চিত করা হয়েছে।
প্রধান আকর্ষণ
- সপ্তম শ্রেণির মধ্যে মেধানুসারে পবিত্র কুরআন হিফজ।
- ৫ম শ্রেণির মধ্যে আরবি ও ইংরেজি ভাষা শেখানো।
- ১০ বছরের মধ্যে নামাজে অভ্যস্ত করা।
- রসূল (সাঃ) এর আদর্শে গড়ে তোলা।
পরিচালক এর বাণী
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আশা করি শুনলে খুশি হবেন যে , রাজশাহীতে এমন একটি ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান আছে , যেখানে বাংলা, ইংরেজি ও গণিতের পাশাপাশি আল-কুরআন হিফয, আরবী ভাষা আয়ত্ব ও আমল-আখলাককে সমানভাবে গুরুত্ব দেয়া হয় ।
উল্লেখ্য যে, প্রতিটি শিক্ষার্থী পঞ্চম শ্রেণির মধ্যে ইংরেজি ও আরবী ভাষায় কথা বলতে সক্ষম হবে ইন-শা-আল্লাহ্। অতপর ৭ম শ্রেণির মধ্যে মেধানুসারে পবিত্র আল-কুরআনের হিফয করানো হবে এবং ক্লাসের মধ্যে শিক্ষার্থীদের আগামি দিনের হোমওয়ার্ক প্রস্তুত করানো হবে, যার ফলে বাসায় পড়ানোর কোন প্রয়োজন হবে না ইন-শা-আল্লাহ্। আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করে আগামি দিনে দেশের যোগ্য নাগরিক করে গড়ে তুলুন- ধন্যবাদ।
শাইখ মোবারক হোসাইন
পরিচালক, আল -উসওয়াহ একাডেমি রাজশাহী, বাংলাদেশ










