আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে
AL-USWAH ACADEMY RAJSHAHI- الأسوة إكاديمى راجشاهى -আল-উসওয়াহ্ একাডেমি, রাজশাহী।
একটি অনন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
আল-উসওয়াহ্ একাডেমি, রাজশাহী ২০১৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত। প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিষ্ঠানে পাঠদান করা হয়।
এটি একটি ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান, যেখানে বাংলা, ইংরেজি ও গণিতের পাশাপাশি আল-কুরআন হিফয, আরবী ভাষা আয়ত্ব ও আমল-আখলাককে সমানভাবে গুরুত্ব দেয়া হয় ।
বিদ্যালয়ে বিভিন্ন ধরনের পরিবেশের ব্যবস্থা রয়েছে। বিশাল প্রাঙ্গণে দুটি দীর্ঘকায় চারতলা ভবন। দুই শিফটে (সকাল ও বিকাল) ক্লাস করানো হয়। প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে (ইয়াতীমসহ) সর্বোচ্চ ১৫ জন শিক্ষার্থীর পাঠদানের ব্যবস্থা রয়েছে। প্রতি শাখার জন্যই রয়েছে আলাদা ও পরিপাটি শ্রেণিকক্ষ। অধ্যক্ষ ও মূল উপাধ্যক্ষের নিজের কক্ষ রয়েছে। বিভিন্ন অংশে বিভক্ত একটি বড় অফিম আছে। শিক্ষকের জন্য রয়েছে তিনটি সুন্দর কক্ষ। একটি বড় পাঠাগার আছে। সেখানে বিভিন্ন ধরনের বই রয়েছে। বিদ্যালয় ভবনের সামনে বিশাল মাঠ।
একটি আদর্শ বিদ্যালয় বলতে যা বােঝায়, আমাদের বিদ্যালয় তাই। মনােরম পরিবেশ, জ্ঞানী-গুণী শিক্ষক আর সেরা ফলাফলের জন্য আমাদের বিদ্যালয় অতুলনীয়।
